ময়মনসিংহ সিটি কর্পোরেশন
বাদ পড়া জুলাই যোদ্ধাদের তালিকায় ফেরানো হবে: ময়মনসিংহে সম্মাননা অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আশ্বাস দেন যে, তালিকায় বাদ পড়া জুলাই যোদ্ধাদের পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।
নতুন কর ছাড়াই ময়মনসিংহ সিটির ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন কোনো কর আরোপ না করেই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়েছে।
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ রবিবার সকালে নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ময়মনসিংহে ১ হাজার ৮৯০ পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন নিম্নআয়ের পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।